সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৪৫ অপরাহ্ন, ৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার দিকে তার গাড়িবহর হাসপাতালের প্রধান ফটকে পৌঁছায়। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা […]

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার দিকে তার গাড়িবহর হাসপাতালের প্রধান ফটকে পৌঁছায়। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা। পরে তারা তাকে সঙ্গে নিয়ে চতুর্থ তলার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) যান, যেখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্সসহ যুক্তরাজ্য, চীন ও আরও কয়েকটি দেশের বিশেষজ্ঞদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং পরিবার ও দলের নেতাদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

তার আগমনের কারণে এভারকেয়ার হাসপাতাল এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। এসএসএফ, পিজিআর, বিজিবি এবং পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার অবস্থার খোঁজ নিতে হাসপাতালটিতে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও খালেদা জিয়ার খবর নেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ