আসন্ন বিপিএলে দল পেয়েছে নোয়াখালী। নবাগত দল হিসেবে বেশ আলোচনায়ও আছে তারা। বিদেশি ক্রিকেটারে বড় চমকের আশা দিয়ে রেখেছিল নোয়াখালী। এবার তারা দলে ভেড়াল টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত তারকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। এর আগে সরাসরি চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস আর শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এরপর নিলাম থেকে পাকিস্তানি ব্যাটার […]
আসন্ন বিপিএলে দল পেয়েছে নোয়াখালী। নবাগত দল হিসেবে বেশ আলোচনায়ও আছে তারা।
বিদেশি ক্রিকেটারে বড় চমকের আশা দিয়ে রেখেছিল নোয়াখালী। এবার তারা দলে ভেড়াল টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত তারকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।
এর আগে সরাসরি চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস আর শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এরপর নিলাম থেকে পাকিস্তানি ব্যাটার হায়দার আলী আর আফগান পেসার ইহসানুল্লাহ খানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নোয়াখালী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।