সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৪৭ পূর্বাহ্ন, ৮ ডিসেম্বর ২০২৫

সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারলো রিয়াল

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার (৭ ডিসেম্বর) লা লিগায় বড় অঘটন ঘটাল সেল্টা ভিগো। রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো রিয়ালের মাঠ থেকে জয় নিয়ে ফিরল তারা। লিগে রিয়ালের বিপক্ষে সেল্টার শেষ জয়ও ছিল ২০১৪ সালে। বল দখলে এগিয়ে থেকেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। প্রথমার্ধে চোটে মিলিতাওকে হারায় দলটি। বিরতির পর […]

সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারলো রিয়াল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার (৭ ডিসেম্বর) লা লিগায় বড় অঘটন ঘটাল সেল্টা ভিগো। রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো রিয়ালের মাঠ থেকে জয় নিয়ে ফিরল তারা। লিগে রিয়ালের বিপক্ষে সেল্টার শেষ জয়ও ছিল ২০১৪ সালে।

বল দখলে এগিয়ে থেকেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। প্রথমার্ধে চোটে মিলিতাওকে হারায় দলটি। বিরতির পর ৫৩ মিনিটে সুইডবার্গের গোল সেল্টাকে এগিয়ে দেয়। ৬৪ মিনিটে ফ্রান গার্সিয়া লাল কার্ড দেখে রিয়ালকে আরও বিপদে ফেলেন।

ইনজুরি টাইমে আলভারো ক্যারেরাসও লাল কার্ড দেখেন। ঠিক পরের মিনিটে আসপাসের পাস থেকে সুইডবার্গ দ্বিতীয় গোল করে সেল্টার জয় নিশ্চিত করেন।

১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল, আর ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ