সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:০৭ পূর্বাহ্ন, ৮ ডিসেম্বর ২০২৫

নামসর্বস্ব ২০ দল নিয়ে জাপার একাংশের নতুন জোট

২০ দলের নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ আত্মপ্রকাশ। রাজধানীর গুলশানে সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২০ দলীয় নতুন রাজনৈতিক জোট—জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। জোটের চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। নতুন এই প্ল্যাটফর্মে তৃণমূল বিএনপি, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় সংস্কার জোট, লেবার পার্টি, স্বাধীন […]

নামসর্বস্ব ২০ দল নিয়ে জাপার একাংশের নতুন জোট
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০ দলের নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ আত্মপ্রকাশ। রাজধানীর গুলশানে সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২০ দলীয় নতুন রাজনৈতিক জোট—জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। জোটের চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু।

নতুন এই প্ল্যাটফর্মে তৃণমূল বিএনপি, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় সংস্কার জোট, লেবার পার্টি, স্বাধীন পার্টি, জনতা পার্টি বাংলাদেশসহ মোট ২০টি দল যুক্ত হয়েছে।

নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা ঠিক না হলে নির্বাচন “মব কালচার”-এর দিকে যেতে পারে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন প্রস্তুতির কথা বললেও বাস্তবে তার প্রভাব দেখা যাচ্ছে না।

জোট সম্পর্কে তিনি বলেন, এটি শুধু নির্বাচনি সমন্বয় নয়—দীর্ঘমেয়াদি রাজনৈতিক উদ্যোগ। বিভাজনের রাজনীতি দূর করে ঐক্যের বার্তা দেওয়াই তাদের লক্ষ্য।

অতীতের তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, এখন কেন গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরি করা হচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ