সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৩:৩৩ পূর্বাহ্ন, ৯ ডিসেম্বর ২০২৫

আওয়ামীলীগ সরকার অবৈধ কাজের বৈধতা দিতো আদালতকে ব্যবহার করেঃ হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে বেআইনি সিদ্ধান্তকে বৈধ হিসেবে তুলে ধরত। তার দাবি, গোয়েন্দা সংস্থার নির্দেশই তখন টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে সংবাদ হিসেবে প্রচার হতো। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রংপুরের […]

আওয়ামীলীগ সরকার অবৈধ কাজের বৈধতা দিতো আদালতকে ব্যবহার করেঃ হাসনাত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে বেআইনি সিদ্ধান্তকে বৈধ হিসেবে তুলে ধরত। তার দাবি, গোয়েন্দা সংস্থার নির্দেশই তখন টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে সংবাদ হিসেবে প্রচার হতো।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড–সংক্রান্ত মামলায় তাকে সাক্ষ্য দিতে ডাকা হয়; জুলাই আন্দোলনের ‘প্রথম শহীদ’ হিসেবে সাঈদকে উল্লেখ করা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর তিন সদস্যের বিচারিক বেঞ্চের সামনে তিনি তার জবানবন্দি প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ