সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:৫৯ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগে হেডে ২ গোল করা প্রথম ফুটবলার কুন্দে

সংস্কার-পর্ব শেষ করে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর অবশেষে কাম্প ন্যুতে ইউরোপসেরা প্রতিযোগিতায় ফিরল বার্সেলোনা। ফিরতি ম্যাচটি যদিও শুরুর দিকেই তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ম্যাচের শুরুতেই এগিয়ে যায়, আর সেই গোলটি বার্সাকে কিছুক্ষণ চাপেই রাখে। তবে শেষ পর্যন্ত জুলস কুন্দের দুর্দান্ত হেডের জোড়ায় ২–১ ব্যবধানে জয়ের হাসি নিয়ে […]

চ্যাম্পিয়নস লিগে হেডে ২ গোল করা প্রথম ফুটবলার কুন্দে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংস্কার-পর্ব শেষ করে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর অবশেষে কাম্প ন্যুতে ইউরোপসেরা প্রতিযোগিতায় ফিরল বার্সেলোনা। ফিরতি ম্যাচটি যদিও শুরুর দিকেই তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ম্যাচের শুরুতেই এগিয়ে যায়, আর সেই গোলটি বার্সাকে কিছুক্ষণ চাপেই রাখে।

তবে শেষ পর্যন্ত জুলস কুন্দের দুর্দান্ত হেডের জোড়ায় ২–১ ব্যবধানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে হানসি ফ্লিকের দল। মাত্র তিন মিনিটে দুটি হেডে গোল করে কুন্দে ক্লাবের ইতিহাসেই নতুন অধ্যায় যোগ করেছেন—বার্সেলোনার জার্সিতে একই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হেড থেকে দুই গোল করা প্রথম খেলোয়াড় তিনি।

এই জয়ে ইউরোপিয়ান মঞ্চে টানা দুই ম্যাচ জয়হীন থাকার হতাশা দূর হয় বার্সার। ছয় ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তালিকার ১৪ নম্বরে। সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়া ফ্রাঙ্কফুর্ট রয়েছে ৩০তম স্থানে।

ম্যাচটি বার্সার জন্য ছিল কিছুটা প্রতিশোধ নেওয়ারও সুযোগ। ২০২১–২২ মৌসুমে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে একই মাঠে ফ্রাঙ্কফুর্টের কাছে হারতে হয়েছিল তাদের। সেই স্মৃতি আবারও মনে করিয়ে দেয় ২১তম মিনিটের গোলটি। লামিন ইয়ামালের কাছ থেকে বল কাড়ার পর কয়েক ধাপ এগিয়ে নাথানিয়েল ব্রাউনের পাস থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন কেনাফ।

চ্যাম্পিয়নস লিগে টানা নবম ম্যাচেও গোল হজম করা এড়াতে পারেনি বার্সা। এর আগে ৯ মিনিটে লেভানদফস্কির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, ফলে সমতায় ফিরতে আরও অপেক্ষা করতে হয় তাদের।

বিরতির পর বার্সেলোনা আরও সংগঠিত হয়ে মাঠে নামে। ৫০ মিনিটে বাঁ দিক থেকে রাশফোর্ডের ক্রস ঠিকঠাক হেড করে সমতা ফেরান কুন্দে। তিন মিনিট পর ইয়ামালের উঁচু করে তোলা বলে আরও একবার হেডে সফল হয়ে দলকে এগিয়ে দেন এই ফরাসি ডিফেন্ডার। শেষ পর্যন্ত তার জোড়া গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচেই বার্সা প্রথমে গোল খেয়েছে; কিন্তু আশার কথা, এর মধ্যে শেষ চারটি ম্যাচেই পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ফ্লিকের শিষ্যরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ