সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচে লাল কার্ড দেখা ও রেফারির প্রতি অশালীন আচরণের কারণে রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে প্রতিযোগিতা কমিটি। বিস্ময়করভাবে তালিকায় রয়েছেন চোটের কারণে মাঠে না থাকা দানি কার্ভাহালও। গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে ২–০ গোলে হারের ম্যাচটিতে রেফারি আলেহান্দ্রেও কিনতেরোর রিপোর্টের ভিত্তিতে শাস্তি নির্ধারণ করা হয়েছে। ম্যাচে দুই লাল কার্ড পাওয়ায় […]
সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচে লাল কার্ড দেখা ও রেফারির প্রতি অশালীন আচরণের কারণে রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে প্রতিযোগিতা কমিটি। বিস্ময়করভাবে তালিকায় রয়েছেন চোটের কারণে মাঠে না থাকা দানি কার্ভাহালও।
গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে ২–০ গোলে হারের ম্যাচটিতে রেফারি আলেহান্দ্রেও কিনতেরোর রিপোর্টের ভিত্তিতে শাস্তি নির্ধারণ করা হয়েছে। ম্যাচে দুই লাল কার্ড পাওয়ায় রিয়াল দীর্ঘ সময় ১০ জন এবং শেষ দিকে ৯ জন নিয়ে খেলতে বাধ্য হয়।
ডিফেন্ডার ফ্রান গার্সিয়া পরপর দুই মিনিটে দুটি হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। আর আলভারো কারেরাস সরাসরি লাল কার্ড দেখায় তাকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রেফারি রিপোর্টে উল্লেখ করা হয়, কারেরাস তাকে উদ্দেশ করে বলেন, “আপনি খুব বাজে।”
একই উত্তপ্ত ঘটনার ধারাবাহিকতায় বেঞ্চে থাকা খেলোয়াড় এন্দ্রিকও লাল কার্ড দেখেন এবং তাকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
কমিটির তালিকায় চোটের কারণে অনুপস্থিত দানি কার্ভাহালের নাম যুক্ত হওয়া নিয়ে লা লিগায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।