দীর্ঘ ১৮ বছর নির্বাসিত থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এই বার্তা শুধু আপনাদের […]
দীর্ঘ ১৮ বছর নির্বাসিত থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এই বার্তা শুধু আপনাদের নয়, পুরো জাতির জন্য স্বস্তির বার্তা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসনে আছেন এবং এক দশকেরও বেশি সময় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন—তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন।’
তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব, সারাদেশের নেতাকর্মী এবং সমর্থকদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।