সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:১৩ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার রোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। […]

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার রোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি প্রশংসনীয় অবদান রাখছে।

প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি পুশইন প্রতিরোধ ও সীমান্ত উত্তেজনাসহ নানা নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

আগামীকাল শনিবার বিজিবি দিবস উদযাপন উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে।

ড. মুহাম্মদ ইউনূস স্মরণ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্তের বীরত্বগাথা এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বাহিনীর ইতিহাসকে অনন্য মর্যাদায় সমৃদ্ধ করেছে।

তিনি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে বিভিন্ন সময়ে আত্মোৎসর্গকারী বিজিবি সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ