সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৪৪ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫

আবেগ আর শ্রদ্ধায় শুরু বিপিএল, স্মরণে শহীদ ওসমান হাদি

আবেগঘন পরিবেশে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী আয়োজনের শুরুতেই সন্ত্রাসী হামলায় নিহত শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পবিত্র কোরআন […]

আবেগ আর শ্রদ্ধায় শুরু বিপিএল, স্মরণে শহীদ ওসমান হাদি

সংগৃহীত

-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আবেগঘন পরিবেশে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী আয়োজনের শুরুতেই সন্ত্রাসী হামলায় নিহত শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নীরবতা পালনের সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়, যা মুহূর্তটিকে আরও আবেগপূর্ণ করে তোলে।

ক্রিকেট বিপিএলের ১২তম আসর

এরপর প্রায় ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সঙ্গে ছিল দিনালোকের ঝলমলে আতশবাজির প্রদর্শনী, যা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

উদ্বোধনী পর্ব শেষে প্রথম ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বাগতিক সিলেট টাইটান্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

এবারের বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে ধারাভাষ্য কক্ষে যুক্ত হয়েছেন দেশি-বিদেশি তারকারা। পাকিস্তানের ওয়াকার ইউনুস ও রমিজ রাজা, নিউজিল্যান্ডের ড্যানি মরিসন, ইংল্যান্ডের ড্যারেন গফ এবং শ্রীলঙ্কার পারভেজ মাহরুফের সঙ্গে দেশীয় জনপ্রিয় কণ্ঠ আতহার আলী খানও ধারাভাষ্যে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ