সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি কার্যালয়ে নাহিদ ইসলাম, শোক বইয়ে সই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে সই করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন। এ সময় তিনি প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। […]

বিএনপি কার্যালয়ে নাহিদ ইসলাম, শোক বইয়ে সই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে সই করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন। এ সময় তিনি প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

শোক বইয়ে সই শেষে নাহিদ ইসলাম বিএনপি কার্যালয়ে উপস্থিত দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা।

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানানো অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ