সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৫ অপরাহ্ন, ১ জানুয়ারি ২০২৬

সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে […]

BNP

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নবগঠিত এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মো. ইসমাইল জবিউল্লাহকে কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর ও আব্দুল কাইয়ুম।

এ ছাড়া কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণ, সাংগঠনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে এই নির্বাচন পরিচালনা কমিটি। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ