দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ব্যাংক ডাকাতদের কোনো রেহাই দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল বিভাগে দায়ের করা রিট আবেদন খারিজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আপিল বিভাগে রিট খারিজের রায়কে স্বাগত জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, […]
ছবি: সংগৃহীত
দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ব্যাংক ডাকাতদের কোনো রেহাই দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল বিভাগে দায়ের করা রিট আবেদন খারিজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আপিল বিভাগে রিট খারিজের রায়কে স্বাগত জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “এটি জালিমের বিরুদ্ধে মজলুমের রায়। জনগণের ন্যায়ের পক্ষে আদালতের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”
এ ছাড়া একই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াইয়ে শেষ পর্যন্ত জনগণেরই বিজয় হয়েছে।”
তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থবিরোধী কোনো শক্তিকে ছাড় দেওয়া হবে না।