সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:৩৯ অপরাহ্ন, ১ ফেব্রুয়ারি ২০২৬

এক নজরে: এনসিপির নির্বাচনী ইশতেহার (৩৬ দফা)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছে। এক নজরে ইশতেহারের প্রধান বিষয়গুলো— 🏛️ সুশাসন ও জবাবদিহি ⚖️ মানবাধিকার ও বৈষম্যবিরোধী ব্যবস্থা 💼 প্রশাসন ও অর্থনীতি 👷 শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা 📚 শিক্ষা, গবেষণা ও তরুণ সমাজ 🏥 স্বাস্থ্য ও […]

ncp logo
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছে। এক নজরে ইশতেহারের প্রধান বিষয়গুলো—


🏛️ সুশাসন ও জবাবদিহি

  • জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন
  • জুলাই গণহত্যা, গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার
  • ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন
  • জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের সম্পদ–আয়ের হিসাব ‘হিসাব দাও’ পোর্টালে প্রকাশ

⚖️ মানবাধিকার ও বৈষম্যবিরোধী ব্যবস্থা

  • ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নিপীড়ন রোধে বিশেষ মানবাধিকার সেল
  • প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পূর্ণ সামাজিক সুরক্ষা

💼 প্রশাসন ও অর্থনীতি

  • আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি ও পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি
  • কর ফাঁকি রোধ, কর-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত
  • ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সম্পদ বাজেয়াপ্ত

👷 শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা

  • জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা
  • আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান
  • এসএমই খাতে ক্যাশফ্লোভিত্তিক ঋণ ও ১০ হাজার কোটি টাকার তহবিল

📚 শিক্ষা, গবেষণা ও তরুণ সমাজ

  • শিক্ষা সংস্কার কমিশন
  • স্নাতকে বাধ্যতামূলক ৬ মাস ইন্টার্নশিপ/থিসিস
  • প্রবাসী গবেষকদের ফেরাতে রিভার্স ব্রেন ড্রেইন প্রোগ্রাম
  • ভোটের বয়স ১৬ এবং Youth Civic Council

🏥 স্বাস্থ্য ও সামাজিক সেবা

  • উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন
  • জিপিএস-ট্র্যাকড জাতীয় অ্যাম্বুলেন্স সিস্টেম
  • এনআইডিভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও জাতীয় স্বাস্থ্য বীমা

👩 নারী ও পরিবার

  • নিম্নকক্ষে ১০০ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন
  • ৬ মাস মাতৃত্ব ও ১ মাস পিতৃত্বকালীন ছুটি
  • সরকারি কর্মক্ষেত্রে ঐচ্ছিক পিরিয়ড লিভ ও ডে-কেয়ার বাধ্যতামূলক

🌱 পরিবেশ, কৃষি ও অবকাঠামো

  • দূষণকারী ইটভাটা বন্ধ ও সবুজ প্রযুক্তি
  • ৫ বছরে ২৫% নবায়নযোগ্য বিদ্যুৎ
  • কৃষকের কাছে সরাসরি ক্যাশব্যাক ভর্তুকি
  • দেশীয় বীজ গবেষণা ও খাদ্য সার্বভৌমত্ব

🌍 প্রবাসী, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা

  • ডায়াস্পোরা ডিজিটাল পোর্টাল (ওয়ান-স্টপ সার্ভিস)
  • রেমিট্যান্সের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা
  • রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ
  • সীমান্ত হত্যা ও অসম চুক্তিতে দৃঢ় কূটনৈতিক অবস্থান
  • সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স ও আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ