সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:১৩ অপরাহ্ন, ২ ফেব্রুয়ারি ২০২৬

আ.লীগ আমলের চর্চা আবার ফিরে আসছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ আমলে যে রাজনৈতিক বাস্তবতা দেশ দেখেছে, তার অনেক কিছুই আবার ফিরে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা নতুন করে ‘লাশের রাজনীতি’ শুরু করেছে বলে তিনি দাবি করেন। গতকাল ঢাকার রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে নাহিদ ইসলাম এসব […]

আ.লীগ আমলের চর্চা আবার ফিরে আসছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ আমলে যে রাজনৈতিক বাস্তবতা দেশ দেখেছে, তার অনেক কিছুই আবার ফিরে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা নতুন করে ‘লাশের রাজনীতি’ শুরু করেছে বলে তিনি দাবি করেন।

গতকাল ঢাকার রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, “মানুষ হত্যা করে, লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করা হচ্ছে। এমন রাজনীতি আমরা আগেও দেখেছি।”

নির্বাচনের দিন কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি যে কোথাও কেন্দ্র দখল হবে না—এর কোনো নিশ্চয়তা নেই।”

এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গেও কথা বলেন। নাহিদ বলেন, “কেউ যদি সংবিধান বা আইন লঙ্ঘন করে, সেটা আমরা মেনে নিতে পারি না। সে কারণেই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।”

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন নাহিদ ইসলাম। গতকাল সকালে তিনি নিজেই হাইকোর্টে উপস্থিত হয়ে রিটটি দায়ের করেন। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিক—এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও তিনি হলফনামায় বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এ সপ্তাহেই রিটটির শুনানি হতে পারে বলে জানান তিনি।

এদিকে, নিজের ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী একের পর এক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে। শাপলা কলির অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া চেষ্টা চলছে।”

তিনি জানান, গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মাসজিদের পাশে তার একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম লেখেন, “ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে আমাকে থামানো যাবে না। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ এর জবাব দেবে, ইনশাআল্লাহ।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ