সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:২১ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভীতি’ও কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোনো ধরনের ‘মব ভীতি’ বা সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে। বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে […]

নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভীতি’ও কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোনো ধরনের ‘মব ভীতি’ বা সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে।

বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে পুলিশের মধ্যে ‘মব ভীতি’ কাজ করছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে বলেন, পুলিশের মধ্যে কোনো ভয় বা শঙ্কা নেই। ‘মব ভায়োলেন্স’ বলে কোনো বিষয় কার্যত নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। প্রায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি ওয়াল নেই, সেখানে অস্থায়ীভাবে বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। ফলে সহিংসতার সুযোগ নেই এবং নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশে সেনাবাহিনীর প্রায় এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, র‍্যাবের নয় হাজার এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই এবং ভোটগ্রহণ হবে শান্তিপূর্ণ পরিবেশে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক, র‍্যাব ও আনসারের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ