সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:২৭ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক–২০২৬ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, শিক্ষা, সাংবাদিকতা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১০ জন গুণী ব্যক্তিত্ব এই পদক পাচ্ছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের […]

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক–২০২৬ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, শিক্ষা, সাংবাদিকতা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১০ জন গুণী ব্যক্তিত্ব এই পদক পাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছরের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং রূপালি পর্দার প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতা। সংস্কৃতি ও শিল্পাঙ্গনে তাদের দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

এ ছাড়া অন্যান্য যাঁরা একুশে পদক পাচ্ছেন, তাঁরা হলেন—

  • চারুকলা: ড. মোহাম্মদ আব্দুস সাত্তার
  • স্থাপত্য: মেরিনা তাবাসসুম
  • ব্যান্ড সংগীত: ওয়ারফেইজ
  • নাট্যকলা: পালাকার ইসলাম উদ্দিন
  • সাংবাদিকতা: শফিক রেহমান
  • শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  • ভাস্কর্য: তেজস হালদার
  • নৃত্যকলা: অথৈ আহমেদ

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একুশে পদক–২০২৬-এর জন্য গত বছরের জুলাই মাসের শেষ দিকে মনোনয়ন আহ্বান করা হয়। ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর একুশে পদক প্রদান করা হয়ে থাকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ