ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন—শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি তবে অপরাধের শামিল? শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে […]
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন—শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি তবে অপরাধের শামিল?
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ লেখেন, পুলিশের এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি স্পষ্ট ভাষায় জানতে চান, একজন শহীদের হত্যার বিচার দাবি করাটা কি অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে?
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশের হামলায় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে তারা দাবি করে, সংগঠনের দুই নেত্রী জুমা ও শান্তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এ ঘটনার পর জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারিক ম্যাজিস্ট্রেটদের ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করার কথা রয়েছে।