সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:১৮ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই বিএনপির। তাঁর দাবি, বিএনপি এককভাবেই সরকার গঠনের সক্ষমতা রাখে। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাদের সঙ্গে সরকার গঠন করলে কার্যকর বিরোধীদল থাকবে না। তিনি বলেন, জামায়াত যদি বিরোধীদলে থাকে, তবে […]

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই বিএনপির। তাঁর দাবি, বিএনপি এককভাবেই সরকার গঠনের সক্ষমতা রাখে।

শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাদের সঙ্গে সরকার গঠন করলে কার্যকর বিরোধীদল থাকবে না। তিনি বলেন, জামায়াত যদি বিরোধীদলে থাকে, তবে তারা একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করেন।

তারেক রহমান জানান, বিএনপি সংসদের ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রতিদ্বন্দ্বিতা করছে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে নয়, বরং বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে। যে দেশ বা পক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে, তাদের সঙ্গেই সহযোগিতা বাড়ানো হবে।

শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য হলে রাজনীতি করার অধিকার সবারই রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ