সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৪৮ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে দুর্নীতিকে নির্মূল করতে হবে। রোববার রাজধানীর মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আয়োজিত ঢাকা-১৬ আসনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, […]

ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে দুর্নীতিকে নির্মূল করতে হবে।

রোববার রাজধানীর মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আয়োজিত ঢাকা-১৬ আসনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে বহু বড় প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। বরং এসব প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলেন, ‘২৪ জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়—এটাই আমাদের অঙ্গীকার। এখনই সেই স্বপ্ন বাস্তবায়নের সময়।’

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন জনগণ ঠিক করবে, কারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে।

প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু সমালোচনায় সময় নষ্ট না করে জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য।

নারীদের স্বাবলম্বী করতে বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারেক রহমান।

ঢাকা-১৬ আসনের স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হবে বলে জানান।

নগর সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে সরকার গঠনের পর ঢাকায় খাল খনন কার্যক্রম দ্রুত শুরু করা হবে। একই উদ্যোগ সারা দেশেও বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তারেক রহমান বলেন, ‘দেশের স্বার্থই আমাদের কাছে সবার ঊর্ধ্বে। যেকোনো মূল্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ