সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৩:৩০ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ আবেদনটি দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা […]

নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ আবেদনটি দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

আবেদনে দাবি করা হয়, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ডোমেনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২০ এপ্রিল তিনি সরকারের উপদেষ্টা পদে থাকা অবস্থায় ওই দেশের নাগরিকত্ব নেন। অথচ নির্বাচনি হলফনামায় এই তথ্য গোপন করেছেন, যা নির্বাচনী আইন ও বিধিমালার পরিপন্থী।

রিটে আরও বলা হয়, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে নাহিদ ইসলামের সংসদ সদস্য প্রার্থী হওয়ার আইনগত যোগ্যতা নেই। ফলে তার মনোনয়ন বাতিল করা প্রয়োজন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ