সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৭:১৮ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বাজারে আসছে বিটিসিএল এমভিএনও সিম

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম ও ট্রিপল-প্লে প্যাকেজ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে আসছে। প্রাথমিকভাবে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে সিম ও সেবা পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এমভিএনও মডেলে নিজস্ব […]

বাজারে আসছে বিটিসিএল এমভিএনও সিম
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম ও ট্রিপল-প্লে প্যাকেজ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে আসছে।

প্রাথমিকভাবে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে সিম ও সেবা পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিকভাবে বিটিসিএল টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দেবে। এর আওতায় গ্রাহকরা পাবেন:

আনলিমিটেড ভয়েস কল

আনলিমিটেড মোবাইল ডেটা

অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’

জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড

ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে ডিজিটাল কনটেন্ট সুবিধা

ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবা একীভূত করে গ্রাহকদের দেওয়া হবে কোয়াড-প্লে সুবিধা।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয় এবং ৩ ফেব্রুয়ারি রমনায় এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ