সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বেসরকারি ফলাফলে বিজয় অর্জন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে তাকে এ আসনের বিজয়ী ঘোষণা করা হয়। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে জয় নিশ্চিত করেন মির্জা ফখরুল। […]

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের জয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বেসরকারি ফলাফলে বিজয় অর্জন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে তাকে এ আসনের বিজয়ী ঘোষণা করা হয়।

এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে জয় নিশ্চিত করেন মির্জা ফখরুল।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী ছিলেন। ঠাকুরগাঁও-১ আসনের পাশাপাশি ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনি প্রতিযোগিতায় অংশ নেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ার পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ