সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী বুলবুলের বিজয়

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুনকে পরাজিত করে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের […]

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী বুলবুলের বিজয়
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুনকে পরাজিত করে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ হারুন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৩১ জন। ১৭২টি কেন্দ্রের ৯২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ