সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২০ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু ছুটি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি চূড়ান্ত করেছে। সেখানে রমজান উপলক্ষে এই ছুটির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। পরে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন […]

রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু ছুটি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি চূড়ান্ত করেছে। সেখানে রমজান উপলক্ষে এই ছুটির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। পরে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় দুটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী আরও কয়েক দিন ক্লাস চলার কথা থাকলেও বিষয়টি নিয়ে আপত্তি ওঠে এবং একপর্যায়ে তা আদালত পর্যন্ত গড়ায়। পরে সংশোধিত সিদ্ধান্তে নির্ধারিত সময় থেকেই ছুটি শুরুর ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ