সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি আখতার হোসেনের

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ বিদেশে পলাতক সব দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ এখন পর্যন্ত তিনটি মামলার রায় হয়েছে, কিন্তু […]

হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি আখতার হোসেনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ বিদেশে পলাতক সব দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ এখন পর্যন্ত তিনটি মামলার রায় হয়েছে, কিন্তু কোনো রায়ই এখনও কার্যকর হয়নি। একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দণ্ডিত হয়েছেন। বিদেশে পলাতক সব দণ্ডিতকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা বিএনপি সরকারের দায়িত্ব।

তিনি জানান, তিনি নিজেও দুটি মামলার সাক্ষী এবং সাক্ষ্যগ্রহণের সময়সূচি জানতে ট্রাইব্যুনালে এসেছেন। পাশাপাশি বিচার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের সব মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম যেন মন্থর না হয়, তা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ