সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৩ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদা না দেওয়ায় গাড়িচালক হত্যার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা

চাঁদা না দেওয়ার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে এক গাড়িচালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার কঠোর সমালোচনা করেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শনিবার বিকাল আনুমানিক ৩টার […]

চাঁদা না দেওয়ায় গাড়িচালক হত্যার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চাঁদা না দেওয়ার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে এক গাড়িচালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার কঠোর সমালোচনা করেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে চাঁদাবাজদের হামলায় একজন গাড়িচালক নির্মমভাবে প্রাণ হারান। তিনি বলেন, এই ধরনের বর্বর ও অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানানো ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতিকে এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। নেতৃত্বের পর্যায় থেকে যখন এই অনৈতিক কর্মকাণ্ডের পরোক্ষ বৈধতা দেওয়া হয়, তখন তার দায় সংশ্লিষ্ট সকলের ওপরই বর্তায়। এর পরিণতিতে নিরীহ সাধারণ মানুষের জীবন ও সম্পদ বারবার হুমকির মুখে পড়ছে।

জামায়াত আমির প্রশ্ন তুলে বলেন, এভাবে কি মাঝেমধ্যেই সাধারণ মানুষের জীবন ঝরে পড়বে? তিনি স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং মেনে নেওয়া হবে না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে একটি শক্তিশালী ও সংগঠিত আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি।

ডা. শফিকুর রহমান দেশপ্রেমিক সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ