ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পারিবারিক কারণ উল্লেখ করে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্বাক্ষরিত অব্যাহতিপত্র পুলিশ সদরদপ্তরে পাঠান। সেখানে ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে […]
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পারিবারিক কারণ উল্লেখ করে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্বাক্ষরিত অব্যাহতিপত্র পুলিশ সদরদপ্তরে পাঠান। সেখানে ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা এবং পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কারের অংশ হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হলেও বিশেষ বিবেচনায় তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৪ ব্যাচের বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার পদত্যাগের ঘটনায় ডিএমপির শীর্ষ নেতৃত্বে নতুন রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।