সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৫ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এক বছরে পা রাখল এনসিপি, আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। এক বছর আগে যাত্রা শুরু করা দলটি এরই মধ্যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এনসিপি। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির […]

এক বছরে পা রাখল এনসিপি, আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। এক বছর আগে যাত্রা শুরু করা দলটি এরই মধ্যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এনসিপি।

দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি। এতে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এ উপলক্ষে গত এক বছরে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। নির্বাচনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ মোট ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ ও জেলা পর্যায়েও নানা আয়োজন রেখেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ মার্চ কুমিল্লায় আলাদা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ