জুলাই গণহত্যা ও গুমের ঘটনার বিচার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। রোববার (১ মার্চ) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত […]
ছবি: সংগৃহীত
জুলাই গণহত্যা ও গুমের ঘটনার বিচার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১ মার্চ) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশনায় ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি
প্রধান: হাসনাত আব্দুল্লাহ
উপ-প্রধান: মুজাহিদুল ইসলাম শাহীন
সদস্যরা:
কাজী রাইসুল ইসলাম (জুলাই আহত যোদ্ধা)
শারমিন সুলতানা (শহীদ জুয়েলের বোন)
জাহিদ হাসান (গুম হওয়া পরিবারের সদস্য)
মো. মাহবুব আলম
অ্যাডভোকেট খন্দকার রাকিব
অ্যাডভোকেট ওমর ডালী
অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার
অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
অ্যাডভোকেট হুমায়রা নূর
তামিম আহমেদ
আরমান হোসাইন
দলটির পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।