বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তাহের বলেন, ‘বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। তিনি বিভিন্ন উপায়ে নির্বাচনের […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তাহের বলেন, ‘বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। তিনি বিভিন্ন উপায়ে নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করেছেন।’
তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানের বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা স্পষ্ট করা জরুরি। সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করেছে।
গণভোটের ফলাফলের প্রসঙ্গে তাহের বলেন, ‘জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই প্রক্রিয়া থেকে সরে এসে জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।’
দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তিনি বলেন, ‘এটি সরকারের স্পষ্ট ব্যর্থতা।’
ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি উল্লেখ করেন, ‘সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে আমরা পদটি বিবেচনা করব। তবে তার আগে সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।’