সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৫৫ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে এনসিপি। বুধবার দলটির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা সম্পাদক) ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ মার্চ সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির […]

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে এনসিপি। বুধবার দলটির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা সম্পাদক) ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ মার্চ সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এনসিপি মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ানো এবং অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা অনেক ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের নানা নজির সৃষ্টি করেছিলেন। বহু ক্ষেত্রে এমন ব্যক্তিদের দেখা গেছে, যাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বা শিক্ষাব্যবস্থা সম্পর্কে কোনো বাস্তব অভিজ্ঞতা বা ধারণা নেই, তবু তারা স্নাতক বা উচ্চশিক্ষিত শিক্ষকদের ওপর অযাচিত প্রভাব খাটিয়েছেন। এমনকি কিছু ঘটনায় শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগও উঠেছে।

এই প্রেক্ষাপটে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং শিক্ষানুরাগী মহলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছিল এবং শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা হিসেবে বিবেচিত হয়েছিল।

নবনির্বাচিত সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এনসিপির প্রত্যাশা ছিল—পূর্বের ইতিবাচক সংস্কারগুলোকে বজায় রেখে বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু দুঃখজনকভাবে তাদের সাম্প্রতিক উদ্যোগে একটি পশ্চাৎমুখী প্রবণতার ইঙ্গিত দেখা যাচ্ছে, যা মোটেও কাম্য নয়।

এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত দ্রুত বাতিল করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে এনসিপি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ