সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৪১ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি অপসারণ করে নতুন নির্বাচন চাইলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন। শুক্রবার ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তাকে পদ থেকে সরিয়ে আইনের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, সংসদের শুরুতে ইতিবাচক পরিবেশ থাকলেও পরে […]

রাষ্ট্রপতি অপসারণ করে নতুন নির্বাচন চাইলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন।

শুক্রবার ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তাকে পদ থেকে সরিয়ে আইনের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করেন, সংসদের শুরুতে ইতিবাচক পরিবেশ থাকলেও পরে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এনসিপি সংসদ থেকে ওয়াকআউট করে বলেও জানান তিনি।

বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, দ্রুত রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ