সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৫ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬

ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ দেশ ও জাতিকে বিপর্যস্ত করেছে। তাই জাতি ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চায় এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ দেশ ও জাতিকে বিপর্যস্ত করেছে। তাই জাতি ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চায় এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এটি স্বাধীনভাবে কাজ করতে পারলে রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভও সঠিক পথে পরিচালিত হতে পারে। কিন্তু ফ্যাসিবাদের সময় গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি, ফলে সত্য প্রকাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন সাংবাদিকের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে। এ সময় তিনি মাহমুদুর রহমান, আবুল আসাদ ও সাংবাদিক নেতা গাজী রুহুল আমিন–এর ওপর নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করেন। পাশাপাশি লেখক ফরহাদ মজহার–কে অপহরণের ঘটনাও তুলে ধরেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম জাতির বিবেক হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের হলেও বিরোধী দল এ স্বাধীনতা রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। সরকার যদি দেশের স্বার্থে সঠিক ভূমিকা পালন করে, তাহলে বিরোধী দল সহযোগিতা করবে। আর সরকার যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তাহলে তাদের সংশোধনের চেষ্টা করা হবে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় আরও বক্তব্য দেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, মো. শহিদুল ইসলাম, কাদের গনি চৌধুরী, এম এ আজিজ ও কামাল উদ্দিন সবুজসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ