সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যু সংক্রান্ত গুঞ্জনের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক ও কনটেন্ট নির্মাতা ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর সঠিক নয়। সোমবার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেকেই লক্ষ্য করেছেন যে সকালে তার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। […]
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যু সংক্রান্ত গুঞ্জনের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক ও কনটেন্ট নির্মাতা ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর সঠিক নয়।
সোমবার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেকেই লক্ষ্য করেছেন যে সকালে তার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, সম্ভবত তার অ্যাকাউন্টে ভুলবশত বা বিদ্বেষমূলক কোনো রিপোর্টের কারণে এমনটি হয়েছে।
তিনি আরও বলেন, “আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।” এ বিষয়ে তিনি ইতোমধ্যে লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আশা করছেন শিগগিরই সমস্যাটির সমাধান হবে।
লিংকডইন কোনো ব্যবহারকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত হলে তার অ্যাকাউন্টকে ‘মেমোরিয়ালাইজড’ হিসেবে চিহ্নিত করে। তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।