বাংলাদেশ জামায়াতে ইসলামী সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের অভিযোগ তুলেছে। দলটির দাবি, যোগ্য ব্যক্তিদের সরিয়ে সরকার দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করেছে। তার […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের অভিযোগ তুলেছে। দলটির দাবি, যোগ্য ব্যক্তিদের সরিয়ে সরকার দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে।
রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।
তিনি বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করেছে। তার মতে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেওয়া জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
আব্দুল হালিম অভিযোগ করেন, যেসব ব্যক্তিরা নির্বাচনে পরাজিত হয়েছেন বা দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও তিনি বলেন, সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করে দলীয় ঘনিষ্ঠদের বসানো হয়েছে। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হলে মেধা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়।
তিনি আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অতীতের ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা’র পরিপন্থী হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারকে এসব নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে তারা এ বিষয়ে প্রতিবাদ ও কর্মসূচি চালিয়ে যাবে।