জ্বালানির ঘাটতি ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বর্তমানে সারাদেশের পাম্পগুলো প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাচ্ছে না। অয়েল কোম্পানিগুলো থেকে যে পরিমাণ সরবরাহ দেওয়া হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে […]
ছবি: সংগৃহীত
জ্বালানির ঘাটতি ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বর্তমানে সারাদেশের পাম্পগুলো প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাচ্ছে না। অয়েল কোম্পানিগুলো থেকে যে পরিমাণ সরবরাহ দেওয়া হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
এর ফলে পাম্পগুলোতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালক ও অন্যান্য গ্রাহকদের। এতে করে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং অনেক ক্ষেত্রে পাম্পকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাম্পের কর্মীরা দীর্ঘ সময় বিরামহীনভাবে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্যও কষ্টসাধ্য হয়ে উঠেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে নিরাপত্তা ও পরিচালনাগত কারণে পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।