স্থানীয় সরকার নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন ইস্যুতে ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের অভিযোগ, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে জোটটির দাবি, সরকার এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের […]
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন ইস্যুতে ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের অভিযোগ, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে জোটটির দাবি, সরকার এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।
বিশেষ করে বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জোটের নেতাদের মতে, নির্বাচনের পরিবর্তে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তাদের অভিযোগ, নির্বাচনের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদ গঠনের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। এ ছাড়া ইতোমধ্যে একাধিক সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ইঙ্গিত দেয়।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পর যদি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না করা হয়, তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবে। এ লক্ষ্যে আগামী ২৮ মার্চ শীর্ষ নেতাদের বৈঠকে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে।
এ বিষয়ে জোটের নেতারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। প্রশাসক নিয়োগের মাধ্যমে এই কাঠামোকে দলীয় প্রভাবাধীন করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে নির্বাচন ছাড়া এ ব্যবস্থা টেকসই নয়।
সার্বিক প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন ও সংস্কার ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন আগামী দিনে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।