সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৪০ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬

পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস আলম

ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রত্যেক এমপি ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। কিন্তু পঞ্চগড়-১ আসনের সেই টাকার হিসাব কোথায়—তা জানতে চান তিনি। পোস্টে সারজিস আলম […]

পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রত্যেক এমপি ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। কিন্তু পঞ্চগড়-১ আসনের সেই টাকার হিসাব কোথায়—তা জানতে চান তিনি।

পোস্টে সারজিস আলম কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উদাহরণ টেনে বলেন, তিনি তার আসনের বরাদ্দের হিসাব প্রকাশ করেছেন।

সারজিস লিখেছেন, ঈদে দরিদ্র মানুষের জন্য দেওয়া এই অর্থের স্বচ্ছতা থাকা জরুরি। অন্য আসনের হিসাব পাওয়া গেলেও পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব এখনো প্রকাশ হয়নি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সারজিস আলম। তিনি শাপলাকলি প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ