সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৪৪ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬

উত্তরায় ভয়াবহ মাদক কিটামিন তৈরির গোপন ল্যাব, আটক ৩ বিদেশি

রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকায় গোপনে পরিচালিত মাদক তৈরির ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ কিটামিন ও ল্যাবের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার ভোররাত থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. মেহেদী হাসান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানটি কয়েক ঘণ্টা ধরে […]

উত্তরায় ভয়াবহ মাদক কিটামিন তৈরির গোপন ল্যাব, আটক ৩ বিদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকায় গোপনে পরিচালিত মাদক তৈরির ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ কিটামিন ও ল্যাবের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার ভোররাত থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. মেহেদী হাসান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানটি কয়েক ঘণ্টা ধরে চলে এবং পুরো ল্যাবটি শনাক্ত করে নিয়ন্ত্রণে নেওয়া হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, উত্তরার সেক্টর-১০ এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে গোপনে কিটামিন উৎপাদন চলছিল। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আধুনিক যন্ত্রপাতিসহ একটি পূর্ণাঙ্গ ল্যাব, কাঁচামাল ও প্রস্তুত মাদক উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক বিদেশিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রাজধানীতে অবস্থান করে কিটামিন উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। দেশের ভেতরে সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগও থাকতে পারে বলে ধারণা করছে গোয়েন্দারা।

অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটি একটি বড় ধরনের মাদক উৎপাদন কেন্দ্র ছিল এবং এখানে পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে মাদক তৈরি করা হতো। উদ্ধার হওয়া আলামত বিশ্লেষণ করে পুরো চক্র শনাক্তের কাজ চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রাজধানীতে মাদক উৎপাদন ও সরবরাহ চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ