জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালের আকাঙ্ক্ষা এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার বহু প্রত্যাশা এখনো পূরণ […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালের আকাঙ্ক্ষা এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি। সে কারণেই নতুন প্রজন্মকে আবারও আত্মত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যেই কাজ চলছে।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত নারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।