সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩৬ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬

গণরায় অমান্য করলে জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়বে সরকার: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায় উপেক্ষা করে সরকার এগোতে চাইলে জনগণ তা মেনে নেবে না। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে শেষ পর্যন্ত জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে বহু শক্তিশালী […]

গণরায় অমান্য করলে জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়বে সরকার: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায় উপেক্ষা করে সরকার এগোতে চাইলে জনগণ তা মেনে নেবে না। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে শেষ পর্যন্ত জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে বহু শক্তিশালী সরকার ছিল, কিন্তু তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গেছে, তখনই জনগণের কাছে পরাজিত হয়েছে এবং ইতিহাস থেকে হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পর জনগণের রায় অগ্রাহ্য করায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে। দীর্ঘ দমন-পীড়নের পরও জনগণের ইচ্ছার বিরুদ্ধে শাসন টিকেনি।

সাবেক এই উপদেষ্টা বলেন, এখনও যদি গণরায় ও গণভোটের সিদ্ধান্ত উপেক্ষা করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি উল্লেখ করেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাই শহীদদের রক্তের বিনিময়ে যে সংস্কার ও নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় জনগণ আবার রাজপথে নামতে পারে।

আসিফ মাহমুদ বলেন, জনগণের পক্ষে থেকে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। যদি জনগণের বিপক্ষে যাও

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ