সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৩২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

লিবিয়া উপকূলে নৌকাডুবি: নিহতদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন

লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত হওয়া বাংলাদেশিদের ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। শুক্রবার ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকা থেকে একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন […]

লিবিয়া উপকূলে নৌকাডুবি: নিহতদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত হওয়া বাংলাদেশিদের ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শুক্রবার ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকা থেকে একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন।

নিহতদের মধ্যে দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান ময়না (৩৮), সাজিদুর রহমান (৩২), শাহান এহিয়া (২৫) ও মুজিবুর রহমান (৪৫) রয়েছেন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমেদ মুন্না (২০) এবং জগন্নাথপুর উপজেলার আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, দুর্ঘটনার পর অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে উন্নত জীবনের আশায় তারা লিবিয়ায় যান। সেখান থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

এদিকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন গুরুতর অসুস্থ থাকায় তাদের ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার এই ঝুঁকিপূর্ণ যাত্রা এখনো থামেনি। দালালচক্র সক্রিয় থাকায় প্রতি বছরই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ