সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:১৫ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হলেও বাংলাদেশে এবার তা দেখানো হবে না। দেশটিতে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার। এমন তথ্য জানিয়েছে রয়টার্স। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নেয়। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশও তখন ভারতে টি-টোয়েন্টি […]

সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হলেও বাংলাদেশে এবার তা দেখানো হবে না। দেশটিতে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার। এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নেয়। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশও তখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এবার জিওস্টারও চুক্তি বাতিল করায় বাংলাদেশে কোনো স্থানীয় সম্প্রচারকারী আইপিএল দেখানোর সুযোগ পাবে না।

জানা গেছে, চুক্তি বাতিলের মূল কারণ হলো—টি-স্পোর্টস তাদের চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য জিওস্টারের সঙ্গে ওই চুক্তি ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ