সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৯ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬

উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়া হয়েছে: মাসুদ

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত ৬২ বিধির মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়নের কথা বলে নির্বাচনকে আড়াল করা হয়েছিল। একইভাবে গত দেড় বছর ধরে নির্বাচন, বিচার ও সংস্কারকে বারবার ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন “নখের কালি” শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে […]

উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়া হয়েছে: মাসুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত ৬২ বিধির মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়নের কথা বলে নির্বাচনকে আড়াল করা হয়েছিল। একইভাবে গত দেড় বছর ধরে নির্বাচন, বিচার ও সংস্কারকে বারবার ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন “নখের কালি” শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সংসদে আলোচনাকালে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের সন্তানেরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিল—তারা কি কেবল একটি ফ্যামিলি কার্ডের জন্য আন্দোলনে নেমেছিল? তিনি বলেন, সেদিন বুকে গুলি খেয়ে, পা হারিয়ে, ব্যারিকেড গড়ে ছাত্র-জনতা লিখেছিল, “রাস্তা সংস্কার নয়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে।” তার ভাষায়, দেশের মানুষ সংস্কারের কথা বলতে চাইলেও আমরা সেটি মাথায় নিতে পারছি না; বরং সংস্কারের বদলে সংশোধনের দিকে চলে যাচ্ছি।

তিনি আরও বলেন, এই সংশোধনের জন্য তরুণেরা আন্দোলন করেনি। শেখ হাসিনাও তখন ২৪ ঘণ্টা দরজা খোলা রেখে সংশোধনের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ছাত্র-জনতা তা মেনে নেয়নি; তারা সংস্কারের দাবি তুলেছিল। অথচ এখন আবার সেই সংস্কারকে গুরুত্ব না দিয়ে সংবিধানের ধারাবাহিকতা, দাঁড়ি-কমা, সেমিকোলন খোঁজার মধ্যে আলোচনা সীমাবদ্ধ হয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ৩০ দিনের মধ্যে যে কাজ করার কথা ছিল, তা না করে খালখনন, ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু যেটির জন্য নির্বাচন করে সংসদে কথা বলার সুযোগ এসেছে, সেই মূল লক্ষ্য থেকে কেন সরে যাওয়া হচ্ছে—সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ৫১ শতাংশ মানুষ ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছেন, আর ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছেন। তাহলে কেন ১৭ বছরের মতো আবারও উন্নয়নের কথা বলে জনগণকে অন্যদিকে নেওয়া হচ্ছে? তার প্রশ্ন, “সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্য কি সত্যিই বাস্তবায়নের পথে এগোচ্ছে?

১১টি সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সরকারি দলের বাইরে কি কোনো যোগ্য লোক পাওয়া যায়নি? ন্যায্যতার ভিত্তিতে নিয়োগ দিতে কি কেউ ছিল না? অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসক নিয়োগকে গণতন্ত্রবিরোধী বলা হলেও এখন গণতান্ত্রিক সরকারের সময় নিজ দলের লোকদের নিয়োগ দিয়ে কীভাবে “সবার আগে বাংলাদেশ” বলা যায়—সেই প্রশ্নও তোলেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ অবৈধ বলে সরকারি দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তারও জবাব দেন তিনি। মাসুদ বলেন, যদি শপথ অবৈধই হয়, তাহলে যাঁরা সেই কাগজ উপস্থাপন করেছেন, তাঁদের আগে আইনের আওতায় আনা উচিত। তার ভাষায়, “এই অবৈধ প্রলোচনা আমাদের কে দিয়েছে? এই কাগজ তো আমি বাউফল থেকে নিয়ে আসিনি।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ