সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:১১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬

হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না, প্রশ্ন আখতারের

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে জনগণ রায় দিয়েছে। তার মতে, জনগণের রায়কে অসাংবিধানিক বলা ধৃষ্টতার শামিল এবং এতে সংসদই কলঙ্কিত হচ্ছে। গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদন হোক বা না হোক, গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই […]

হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না, প্রশ্ন আখতারের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে জনগণ রায় দিয়েছে। তার মতে, জনগণের রায়কে অসাংবিধানিক বলা ধৃষ্টতার শামিল এবং এতে সংসদই কলঙ্কিত হচ্ছে। গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদন হোক বা না হোক, গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সংসদে আলোচনাকালে আখতার হোসেন বলেন, তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী। তিনি ৩০ জানুয়ারি রংপুরে আবু সাঈদের জন্মভূমিতে দাঁড়িয়ে বলেছিলেন, দয়া করে গণভোটে “হ্যাঁ” দিন। এখন সেই “হ্যাঁ” ভোট দেওয়ার কথা বলে জনগণ যে রায় দিয়েছে, তা কেন মানতে চান না—এই প্রশ্ন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখতে চান।

এনসিপির এই সংসদ সদস্য আরও বলেন, আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি, তা সবাই জানে। সেই প্রেক্ষাপট তৈরির পর ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। সেই সময়ে দেশের সংবিধান কতটা কার্যকর ছিল, সে বিষয়ে সবাইকে খোঁজ নিতে বলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান আইনমন্ত্রী তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে কীভাবে নিয়োগ পেয়েছিলেন। তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণের বর্ণনা সংবিধানের কোথাও নেই।

আখতার হোসেন বলেন, আগের সরকার যে পদত্যাগ করেছে, সেই পদত্যাগের ফর্মুলা কী ছিল? ৬ তারিখে যে সংসদ ভেঙে দেওয়া হলো, তা ভেঙে দেওয়ার নিয়ম সংবিধানে কোথায় লেখা ছিল? তার মতে, ওই সময় কিছুই সংবিধান অনুযায়ী হয়নি। কারণ ২৪-এর অভ্যুত্থান, হাজারো মানুষের আত্মত্যাগ এবং জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যয় তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের একটি বড় দায়িত্ব ছিল রাষ্ট্রকাঠামো সংস্কার করা। রাষ্ট্রকাঠামোকে বারবার ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট করা হয়েছে। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকারের সময়ে ঐকমত্য কমিশন গঠন করা হয়।

ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, যখন জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন ওঠে, তখন এ নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। সেই আলোচনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, জোনায়েদ সাকি, নুরুল হক নূর এবং শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। সরকারি দলের বেঞ্চের অনেকেই ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। এরপরও সংসদে এসে সেই আলোচনার কথা তারা কীভাবে ভুলে গেলেন, তা তিনি জানতে চান।

তিনি আরও বলেন, যদি সত্যিই নতুন বাংলাদেশের কথা বলা হয়, তাহলে আগের মতো করে নুরুল হুদার মতো কাউকে নির্বাচন কমিশনার বানানোর পরিকল্পনা কি আবারও করা হচ্ছে? ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সংবিধান সংশোধন করে কে এম হাসানের মতো একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা হয়েছিল বলেও তিনি স্মরণ করিয়ে দেন। তার মতে, এর পরবর্তী ১৭ বছর বাংলাদেশকে তার মাশুল দিতে হয়েছে। অতীতের সেই ইতিহাস ভুলে যাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ