সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:২২ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি থেকে মিত্রদের নিজ উদ্যোগে তেল নিতে বললেন ট্রাম্প

যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানিয়েছে বিবিসি। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “তোমাদের এখন থেকে শিখতে হবে কীভাবে নিজেদের জন্য লড়তে হয়। যুক্তরাষ্ট্র আর সেখানে থাকবে না তোমাদের সাহায্য করার জন্য, ঠিক যেভাবে তোমরাও […]

হরমুজ প্রণালি থেকে মিত্রদের নিজ উদ্যোগে তেল নিতে বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “তোমাদের এখন থেকে শিখতে হবে কীভাবে নিজেদের জন্য লড়তে হয়। যুক্তরাষ্ট্র আর সেখানে থাকবে না তোমাদের সাহায্য করার জন্য, ঠিক যেভাবে তোমরাও আমাদের পাশে থাকোনি।”

ট্রাম্পের এই কঠোর বার্তা মূলত তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে তিনি মিত্র দেশগুলোকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তাদের জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্য সুরক্ষার দায় এখন থেকে নিজেদেরই নিতে হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র কয়েক দিন আগে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদনে জানায়, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কাছে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একটি ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যুক্তি দেখিয়ে সে অনুরোধ প্রত্যাখ্যান করেন।

সেই সময় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দেখালেও এখন ট্রাম্পের হুঁশিয়ারি থেকে স্পষ্ট, ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতির বিষয়টি তিনি ভালোভাবে নেননি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ