সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৭:১৭ অপরাহ্ন, ১ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির সরকার। সফরের মাঝপথেই তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন। ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সিরিজের অংশ হিসেবে আজহারি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় ধারাবাহিক আলোচনা […]

অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, দেশ ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির সরকার। সফরের মাঝপথেই তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সিরিজের অংশ হিসেবে আজহারি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় ধারাবাহিক আলোচনা করার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সফরের শুরুতে ব্রিসবেনে তার একটি বক্তব্য অনুষ্ঠিত হলেও পরবর্তী নির্ধারিত কর্মসূচিগুলো বাতিল হয়ে গেছে। মেলবোর্নে ৩ এপ্রিল, সিডনিতে ৪ এপ্রিল এবং ক্যানবেরায় ৬ এপ্রিল তার আরও আলোচনা হওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম দেশটির পার্লামেন্টে বলেন, বিভিন্ন কমিউনিটি সংগঠন আজহারির সফর নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছিল। বিশেষ করে বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ কয়েকটি সংগঠন তার অতীতের বিতর্কিত বক্তব্যের বিষয়টি আইনপ্রণেতাদের নজরে আনে।

গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি পুরোনো বক্তব্যে ইহুদিবিদ্বেষী মন্তব্য এবং হিটলারকে নিয়ে বিতর্কিত প্রশংসাসূচক বক্তব্য সামনে আসার পর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ নিরাপত্তাজনিত কারণে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একই সঙ্গে বাংলাদেশে প্রকাশ্য ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়া নিয়েও অতীতে সীমাবদ্ধতার মুখে পড়েছিলেন তিনি।

তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আজহারি দাবি করেছেন, অস্ট্রেলিয়ায় তিনি এখনো কোনো বক্তব্য দেননি এবং ভিসা বাতিলের জন্য সাম্প্রতিক কোনো বক্তৃতাকে দায়ী করা ঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পুরোনো বক্তব্য প্রসঙ্গচ্যুতভাবে তুলে ধরে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ