সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:২৪ অপরাহ্ন, ১ এপ্রিল ২০২৬

মানিকের গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক। তার ১১ মিনিটের হেডেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের যুবারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ১১ মিনিটে কর্নার থেকে মুর্শেদ আলীর দারুণ চিপ পেয়ে হেডে […]

মানিকের গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক। তার ১১ মিনিটের হেডেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের যুবারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ১১ মিনিটে কর্নার থেকে মুর্শেদ আলীর দারুণ চিপ পেয়ে হেডে জাল খুঁজে নেন মানিক। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। স্কোরলাইন ১-০ হলেও বাংলাদেশ আরও বড় ব্যবধানে জিততে পারত, কিন্তু একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট হয়েছে। একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়।

এই ম্যাচেও নজর কেড়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। বাংলাদেশের জার্সিতে প্রথমবার খেলতে নেমেই তারা ধারাবাহিকভাবে নৈপুণ্য দেখাচ্ছেন। বিশেষ করে রোনান আগের ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন। নেপালের বিপক্ষেও দুই ভাইয়ের গতিময় ফুটবল আক্রমণে বাড়তি ধার এনে দেয়।

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় এবং পরের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে। চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে দলটি। এরপর নেপালকে হারিয়ে এখন শিরোপা ধরে রাখার আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে তারা।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল একই ভেন্যুতে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০২৪ সালে প্রথমবার শিরোপা জিতেছিল, সেবারও ফাইনালে হারিয়েছিল নেপালকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ