সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:১২ অপরাহ্ন, ৩ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, বিতর্কে নতুন বিল

নিউইয়র্ক সিটিতে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমা বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এক সিটি কাউন্সিল বিল পাস হলে ১৭ বছরের কম বয়সীরা প্রতিদিন সর্বোচ্চ ১ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। এর বেশি সময় ব্যবহার করতে হলে অভিভাবকের অনুমতি লাগবে। প্রস্তাবিত বিলটির নাম Int 0450-2026। এটি উত্থাপন করেছেন সিটি কাউন্সিল সদস্য আলথিয়া ভি. স্টিভেন্স। […]

নিউইয়র্কে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, বিতর্কে নতুন বিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটিতে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমা বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এক সিটি কাউন্সিল বিল পাস হলে ১৭ বছরের কম বয়সীরা প্রতিদিন সর্বোচ্চ ১ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। এর বেশি সময় ব্যবহার করতে হলে অভিভাবকের অনুমতি লাগবে।

প্রস্তাবিত বিলটির নাম Int 0450-2026। এটি উত্থাপন করেছেন সিটি কাউন্সিল সদস্য আলথিয়া ভি. স্টিভেন্স। বিলটি আইনে পরিণত হলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ওই সময়সীমা কার্যকর করতে হবে।

বিলের বিধান না মানলে শুধু জরিমানাই নয়, কোম্পানিগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন মামলা করার সুযোগও পাবে। প্রস্তাবে বলা হয়েছে, তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কমাতেই এই পদক্ষেপ।

এ উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন আরও দুই কাউন্সিল সদস্য—কেভিন রাইলি এবং নানতাশা উইলিয়ামস। তাদের মতে, শিশুদের ডিজিটাল নিরাপত্তা এখন জননিরাপত্তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রস্তাবটি আইনে রূপ নিলে প্রতিটি লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিকে অন্তত ৫ হাজার ডলার জরিমানা গুনতে হবে। পাশাপাশি আদালতের খরচ এবং ক্ষতিপূরণও বহন করতে হতে পারে, যার মধ্যে আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতিও অন্তর্ভুক্ত থাকবে।

আগামী ২১ এপ্রিল বিলটি সিটি কাউন্সিলের ওভারসাইট অ্যান্ড ইনভেস্টিগেশনস কমিটিতে উপস্থাপন করা হবে। এখন নজর থাকবে, শেষ পর্যন্ত এটি আইন হিসেবে পাস হয় কি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ